| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে মাছ ও মৎস্য উপকরণ বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-06-2026 ইং
  • 14 বার পঠিত
পরশুরামে মাছ ও মৎস্য উপকরণ বিতরণ
ছবির ক্যাপশন: পরশুরামে মাছ ও মৎস্য উপকরণ বিতরণ


পরশুরাম প্রতিনিধি

পরশুরামে মৎস্য চাষিদের ভাগ্য উন্নয়ন এবং দেশীয় প্রজাতির ছোট মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক মৎস্য চাষ উপকরণ ও এরেটর বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার পরশুরাম উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সুফলভোগী চাষিদের মাঝে আনুষ্ঠানিক ভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় চলতি অর্থবছরে এই উপজেলায় গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরসমূহে দেশীয় ছোট মাছ চাষ প্রদর্শনী ও মৎস্য চাষ প্রদর্শনী খামারসহ মোট ৫টি এবং রাজস্ব বাজেটের আওতায় ১টি দেশীয় প্রজাতির ছোট মাছের প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রদর্শনীগুলো সফল করতে চাষিদের আধুনিক মৎস্য চাষ উপকরণ ও পানিতে অঙ্েিজন সরবরাহকারী যন্ত্র (এরেটর) প্রদান করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে পরশুরাম উপজেলায় দেশীয় প্রজাতির প্রায়বিলুপ্ত ছোট মাছের উৎপাদন যেমন বাড়বে, তেমনি চাষিরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ূয়া, উপজেলা মৎস্য অফিসার সৈয়দ মোস্তফা জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ হেলাল উদ্দীন,  সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মিরাজুল ইসলাম, ফুলগাজী উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হাসান, পরশুরাম এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফিরোজ উদ্দিন ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুফলভোগী মৎস্য চাষি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group