| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী থেকে টেকনাফ সাইকেল ভ্রমণে ৫ তরুণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-06-2026 ইং
  • 1111 বার পঠিত
ফেনী থেকে টেকনাফ সাইকেল ভ্রমণে ৫ তরুণ
ছবির ক্যাপশন: ফেনী থেকে টেকনাফ সাইকেল ভ্রমণে ৫ তরুণ


স্টার লাইন ডেস্ক:

একদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষার গৌরব, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতা- এই দুইয়ের দারুন এক মেলবন্ধন ঘটিয়ে অনন্য এক সামাজিক মিশনে নেমেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ মেধাবী শিক্ষার্থী। একই সাথে তারা ফেনী জেলা তথা দেশের দক্ষিণাঞ্চলে সুস্থ জীবনধারা ও ফিটনেস আন্দোলনে বিপ্লব ঘটানো জনপ্রিয় সংগঠন 'ফেনী রান ক্লাব'-এর অত্যন্ত দক্ষ ও সক্রিয় সদস্য।

স্বাস্থ্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে তাদের এই ‘ফেনী টু টেকনাফ’ সাইকেল ভ্রমণ ২০২৬। "প্যাডেলে প্যাডেলে সচেতনতার বার্তা, সুস্থ ও সুন্দর বাংলাদেশের প্রত্যয়" - এই স্লোগানকে বুকে ধারণ করে গতকাল বুধবার সকালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে ১০ দিনের এই সচেতনতামূলক যাত্রায় আনুষ্ঠানিকভাবে রওনা হয়েছেন এই পাঁচ অকুতোভয় তরুণ।

প্যাডেলের প্রতিটি ঘূর্ণিতে সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের বার্তা নিয়ে যাওয়া এই পাঁচ সাইক্লিস্ট হলেন- মীর হোসেন, মো: সোয়াইব হোসেন সাঈদী, মো: সাজেদুল ইসলাম, রিফাত সুলতান এবং মো: রবিউল হোসেন রাজন। তারা যেমন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের আঙিনায় নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন, ঠিক তেমনি 'ফেনী রান ক্লাব'-এর জার্সিতে মাঠ কাঁপিয়ে তরুণদের মাঝে সুস্থতার আলো ছড়াচ্ছেন।

পলিটেকনিক ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রায় সাইক্লিস্টরা টেকনাফ পর্যন্ত পথ পাড়ি দেবেন। যাত্রাপথে তারা সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মাঝে তিনটি মূল বার্তা পৌঁছে দেবেন:

১.স্বাস্থ্য সচেতনতা: শরীরচর্চা ও রানিং/সাইক্লিংয়ের মাধ্যমে সুন্দর আগামীর ভিত্তি গড়ে তোলা। ২. পরিবেশ সচেতনতা: সবুজ বাংলাদেশ গড়া এবং জলবায়ু রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা। ৩. সামাজিক সচেতনতা: তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রমাণ করে বর্তমান তরুণ প্রজন্ম শুধু পড়াশোনাতেই নয়, সামাজিক সংস্কারেও সমান পারদর্শী। 

মাদকহীন, সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়ার এই মহতী উদ্যোগকে সফল করতে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ঠ সকলে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group