কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি, সাবেক জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট হাফেজ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে ফেনী শহরের রামপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
ফেনী শহরের রেলস্টেশন এলাকায় গতকাল বুধবার সকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করলেও মিছিলে সম্পৃক্ততা না পাওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফেনীতে গণঅভ্যুত্থানকালে ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় ছেলের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে এক আওয়ামী লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় জেলে ও ঘাটে উপস্থিত লোকজনের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার ফের দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ খলিলুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, ঢাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ পরলোক গমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মহান সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা মিরসরাইয়ের ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অর্নার দেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকাল ১০টায় রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।