সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে টর্নেডোয় ক্ষতিগ্রস্থ্য ৩৩ পরিবারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আওয়াল মিন্টুর প্রচেষ্টায় সমাজ কল্যান মন্ত্রনালয়ের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে মাথাপিছু ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২’শ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। রবিবার দুপুরে অর্থনৈতিক অঞ্চলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমদ।
নোয়াখালীর সেনবাগ পৌর শহরে ফেনীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান স্টার লাইন সুইটস-৪০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে সেনবাগবাসী এখন থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন মানসম্মত মিষ্টি ও খাদ্যপণ্য নিজ এলাকাতেই সহজে সংগ্রহ করতে পারবেন। শনিবার বেলা ১১টায় সেনবাগ বাজারের প্রধান সড়কে সুইটস-এর ৪০ তম শোরুম আনুষ্ঠানিক ভাবে নতুন শাখাটির উদ্বোধন করা হয়।
ফেনী শহরের বিভিন্ন স্থানে অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ফেনী পৌরসভা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মহিপাল, জেল রোড, রেলগেট ও মিজান রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে শহরে পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আসে।
ছাগলনাইয়া পৌর শহরজুড়ে সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের মাইকিং ও নোটিশ দিয়েও সেই সব স্থাপনার অনেকাংশই সরিয়ে নেয়নি সংশ্লিষ্টরা। গত রবিবার পর্যন্ত এগুলো সরিয়ে নেয়ার আলটিমেটাম দেয় ছাগলনাইয়া পৌর কর্তৃপক্ষ।
পরশুরামে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল জনপ্রিয় প্রতিষ্ঠান ‘স্টার লাইন সুইটস’। গতকাল রবিবার বিকেলে পরশুরাম বাজারস্থ সিএনজি স্টেশনের পশ্চিমে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে জমকালো আয়োজনে এর শুভ উদ্বোধন করা হয়।
ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। বিআরটিএ, ফেনী জেলার আওতাধীন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
সমৃদ্ধির আলোর দুয়ারে আপনাকে স্বাগতম এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের কলাবাগান বাজারে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং সেবা চালু নিয়ে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তা শংকর পালের
কুমিল্লার চৌদ্দগ্রামে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের মাঝে ১০ কেজি করে ভিজিএস চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পৌর কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ নূরুল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্ম
সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় দেশের সমুদ্রসীমায় চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞায় নোয়াখালীর হাতিয়া উপজেলার লক্ষাধিক জেলে কর্মহীন হয়ে পড়েছেন। মাছ ধরা বন্ধ থাকায় আয়-রোজগার না থাকায় অনেক পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরশুরামে কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল হঠাৎ করে দ্রুত গতিতে দমকা হাওয়ার বয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের কবলে পড়ে এলাকায় গাছ-পালা, ঘরবাড়িসহ বিদ্যুতের খুঁটি পঢড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ফেনী-ফুলগাজী সড়কে আজ বুধবার (২২ এপ্রিল) থেকে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বাড়ল ১০ টাকা। গতকাল ফুলগাজী উপজেলা সিএনজি চালিত অটোরিকশা চালক ও মালিক-পক্ষ থেকে এক বৈঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানান প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নির্ধারিত ভাড়া কার্যকর থাকবে। ফুলগাজী উপজেলা সিএনজি চালক সমবায় সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (২২ এপ্রিল) হতে ফুলগাজী থেকে ফেনী এবং ফেনী থেকে ফুলগাজীর ভাড়া জনপ্রতি ১০ টাকা বৃদ্ধি করে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ রুটে ভাড়া ছিলো জনপ্রতি ৩০ টাকা।
পরশুরাম উপজেলার ৩ নং চিথলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব অলকা গ্রামের ঘোষ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট এমদাদ হোসাইন।