স্টার লাইন ডেস্ক:
স্টার লাইন স্পেশাল বাস সার্ভিস লিঃ’র বিভিন্ন রুটে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে।
গতকাল থেকে এ ভাড়া সমন্বয় ও কার্যকর করা হয়েছে। এ প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষিতে এবং ইরানের নিয়ন্ত্রাধীন হরমুজ প্রণালীকে কঠোর নিরাপত্তার কারণে সামুদ্রিক জাহাজ চলাচলে বাধা প্রাপ্ত হচ্ছে। এতে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও জ্বালানী তেল আমদানীতে সমস্যা হয়। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পায়। যা আমাদের দেশেও বিদ্যমান। ফলে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে ইতিমধ্যে সারাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানী মন্ত্রনালয়ের ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিনসহ নিত্য ব্যবহার্য্য জ্বালানী মূল্য বৃদ্ধি করে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরেটি (বিআরটিএ) বিভিন্ন রুটে চলাচলরত বাস ও পণ্যবাহী পরিবহনের ক্ষেত্রে নতুন করে ভাড়া সমন্বয় করেছে। ফলে দেশের অন্যান্য যাত্রীবাহী বাস ও পণ্যপরিবহনে ন্যায় স্টার লাইন স্পেশাল লিঃ ও ভাড়া সমন্বয় করতে হয়েছে। স্টার লাইন স্পেশাল লিঃ’র বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়া গতকাল থেকে কার্যকর করা হয়েছে।
ফেনী-ঢাকা (টিটি পাড়া) নন এসি ৪৪০/- সরকার নির্ধারিত ভাড়া। স্টার লাইন কর্তৃপক্ষ ফেনীর যাত্রী সাধারণের কথা বিবেচনা করে সরকার নির্ধারিত ভাড়া থেকে ৪০/- টাকা কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এভাবে প্রতিটি রুটে সরকার নির্ধারিত ভাড়ার থেকেও কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |