স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বীর মুক্তিযোদ্ধা খাঁজা আহম্মেদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আরাবি ও সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক। এসময় কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ১০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |