স্টার লাইন ডেস্ক:
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স মিডিয়া যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব মিলনায়তনে কেককেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজলের সভাপতিত্বে ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন রুবায়েত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
রাজনীতিবিদদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নইমুল্লাহ চৌধুরী বরাত, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, শিক্ষক নেতা মহিউদ্দিন, এন সিপির সাধারণ সম্পাদক শাহ ওয়ালি উল্যাহ মানিক।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, ডেইলি স্টারের ফেনী জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আব্দুর রহিম, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার নুরুজ্জামান সুমন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, ফেনী রেড ক্রিসেন্টের সদস্য শরিফুল ইসলাম অপু, স্বদেশপত্রের সম্পাদক এন এন জীবন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভূঁইয়া। কোরআন তেলাওয়াত করেন চ্যানেল এস'র জেলা প্রতিনিধি আহসান উল্লাহ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |