নিজস্ব প্রতিনিধি
ছাগলনাইয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের হিছাছরা থেকে চৌধুরী রাস্তা পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে ওই সড়কের হিছাছরা এলাকায় এলাকাবাসী এই মানববন্ধন করেন তারা।
হিছাছরা থেকে চৌধুরী রাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে।স্হানীয় সরকার বিভাগ তাদের এই সড়কটি সংস্কার না করায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রিয়াজুল হাসান রুবেল,আনোয়ারুল আজিম,আবুল কাসেম,হাফেজ মহি উদ্দিন,আলা উদ্দিন,ফিরোজা বেগম,তাসলিমা আক্তার ও জোসনা বেগম সহ আরো অনেকে। বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জন্য ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু সহ সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে জোর দাবি জানান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |