| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে ইসলামী আন্দোলন'র ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 91 বার পঠিত
সোনাগাজীতে ইসলামী আন্দোলন'র  ইফতার ও দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: সোনাগাজীতে ইসলামী আন্দোলন'র ইফতার ও দোয়া মাহফিল


সোনাগাজী প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলার আয়োজনে তৃণমূল প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল সোমবার আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন সোনাগাজী উপজেলার সভাপতি নুরুল হক বিন জিয়াউল হকের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি ইব্রাহীম মোঃ সাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম। প্রধান বক্তা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি গাজী এনামুল হক।

বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোনাগাজী উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সেক্রেটারি মোহাম্মদ বদরুদ্দোজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মূফতি আব্দুর রহমান ফরহাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি হেদায়েত উল্যাহ, গ্লোবাল হেলথ্ এর ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনাগাজী উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা হিজবুল্যাহ।

দোয়া পরিচালনা করেন, মারকায উমর (রা:) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group