মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে আগুনের দুই পরিবারের পরণের কাপড় ছাড়া সব কেড়ে নিয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া অর্জুনের দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনের অর্জুন দাস ও তার ভাই উত্তম দাসের বসত ঘরে সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থদের দাবি তাদের বসত ঘরে শত্রুতা বসত কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
সোমবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, পাড়া ভিটায় ড্রামে ভরা ধান, আলমারিসহ দুই পরিবারের প্রয়োজনীয় সব জিনিসপত্র পড়ে আছে। ঘরের পাশে থাকা বড় বড় কয়েকটি গাছেও আগুনের তাপে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ অর্জুন কুমার দাস জানান, তাদের পূর্ব মুখী ঘরের দক্ষিন অংশে রাত পৌনে একটার দিকে তিনি প্রথমে আগুন দেখে চিৎকার দিলে পরিবারের অন্যদের ঘুম ভাঙ্গে। কোন ভাবে পরনের কাপড় নিয়ে সবার ঘর থেকে বের হন। এরপর মুহুর্তের মধ্যে তার ও তার ভাই উত্তম কুমার দাসের সব পুড়ে যায়। তার এখন নিঃস্ব হয়ে গেছেন। ক্ষতিগ্রস্থ উত্তম কুমার জানান, তার গরীব মানুষ। ধারদেনা করে মাত্র দুই বছর আগে দুই ভাই মিলে প্রায় আট লাক টাকা খরচ করে ঘর তৈরি করেছিলেন। এখন আগুন তাদের সব শেষ করে দিল। তিনি দাবি করেন তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। আগুনের খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এলেও তারা কিছু রক্ষা করতে পারেনি।
মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনি। পুড়ে যাওয়া দুইটি বসত ঘরের পাশে আরো দুইটি কাঁচা ঘর ছিল যে গুলো রক্ষা করা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে পারে বলে তারা প্রাথমিক ভাবে মনে করছেন। ক্ষতিক্ষস্থদের দাবি মতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |