| বঙ্গাব্দ
ad728
ad728

কোম্পানীগঞ্জে ‘জীবন আলো’ হিফজুল কোরআন প্রতিযোগিতা ও জাতীয় ক্বেরাত সম্মেলন

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 541 বার পঠিত
কোম্পানীগঞ্জে ‘জীবন আলো’ হিফজুল কোরআন প্রতিযোগিতা ও জাতীয় ক্বেরাত সম্মেলন
ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে ‘জীবন আলো’ হিফজুল কোরআন প্রতিযোগিতা ও জাতীয় ক্বেরাত সম্মেলন


নোয়াখালী প্রতিনিধি:

পবিত্র মাহে রমযান উপলক্ষে নোয়াখালী জেলা-য় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা” ও জাতীয় ক্বেরাত ও সাংস্কৃতিক সম্মেলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বসুরহাট হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সামাজিক সংগঠন জীবন আলো-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা নূরুল্যাহ লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন হিফজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন সুবর্ণচর-এর তামীরুল উম্মাহ মাদ্রাসা-এর শিক্ষার্থী হাফেজ মো. ইউসুফ। দ্বিতীয় স্থান অর্জন করে একই মাদ্রাসার শিক্ষার্থী তানভীর হোসেন নগদ ৩০ হাজার টাকা পুরস্কার লাভ করেন। তৃতীয় স্থান অর্জন করে সেনবাগ-এর তাহসিনুল কোরআন মাদ্রাসা-এর শিক্ষার্থী মো. সাইদ হাসান সাইম নগদ ২০ হাজার টাকা গ্রহণ করেন। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি ১৭ জন শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার হিসেবে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল হক এবং বাংলাদেশ সেনাবাহিনীর কেরাত প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহবুবুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় নোয়াখালীর প্রায় ৫০টি হিফজ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রথম অডিশন থেকে ‘ইয়েস কার্ড’ পেয়ে দ্বিতীয় অডিশনে অংশ নেয় ৬০ জন শিক্ষার্থী এবং সেখান থেকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায় ২০ জন প্রতিযোগী।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে পরিবেশনা করে দেশের একমাত্র জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী কলরব ও আহ্বান শিল্পীগোষ্ঠী।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group