| বঙ্গাব্দ
ad728
ad728

বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে, অঙ্গিকার রক্ষার পক্ষে, সকল মুনাফিকির বিরুদ্ধে - রুহুল কবির রিজবী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-09-2026 ইং
  • 19 বার পঠিত
বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে, অঙ্গিকার রক্ষার পক্ষে, সকল মুনাফিকির বিরুদ্ধে - রুহুল কবির রিজবী
ছবির ক্যাপশন: বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে, অঙ্গিকার রক্ষার পক্ষে, সকল মুনাফিকির বিরুদ্ধে - রুহুল কবির রিজবী

চৌদ্দগ্রাম প্রতিনিধি বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে, অঙ্গিকার রক্ষার পক্ষে, সকল মুনাফিকির বিরুদ্ধে। বিএনপির মরহুম নেত্রী খালেদা জিয়া বলেছেন এরশাদ একটি অবৈধ সরকার তার অধীনে নির্বাচন হবে না। এরশাদের পতন পর্যন্ত খালেদা জিয়া সেই পয়েন্টে অটল ছিলেন কিন্তু আওয়ামীলীগ আর জামায়াত এক সাথে দাড়িয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে দিয়ে রাজনৈতিক পায়দা লুটার চেষ্টা করছে। গুলশানে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ দোষররা একটি মিছিল করার চেষ্টা করেছেন। জামায়াত বলেছেন বিএনপির আশকারাতে তারা মিছিল করার চেষ্টা করেছে। তিনি রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা সোনাপুর গ্রামে ১২ ফেব্রæয়ারী নির্বাচন পরবর্তী সহিংসতায় ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে জামায়াত শিবির কর্তৃক অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের নব নির্মিতকৃত বাড়ীর চাবি হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতের উদ্দেশ্যে রুহুল কবির রিজবী আরো বলেন, আওয়ামীলীগের পক্ষে কারা থাকে? ৫ আগষ্টের পর তাদের দূঃশাসনে জুলাই আন্দোলনে রক্তের গঙ্গা বয়ে গিয়েছিলো। মাছুম শিশু থেকে শুরু করে স্কুল-কলেজ, ইউনিভার্সিটি বাচ্চাদের কে যারা গুলি করে হত্যা করলো, পুলিশকে লেলিয়ে দিয়েছে, র‌্যাবকে লেলিয়ে দিয়েছে, যারা হেলিকাপ্টার থেকে ছাত্রদের মিছিলে গুলি করেছে এই বর্বর পশুদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে পতন ঘটিয়েছে। অথচ ৫ আগষ্টের পর এই রাজনৈতিক দলটি বললো আমরা আওয়ামীলীগকে মাফ করে দিয়েছি। তাহলে তাদের রাজনৈতিক ইতিহাস হচ্ছে বর্বরদের পক্ষে। গণতন্ত্র বিনাস কারীদের সাথে সম্পর্ক রক্ষা করা। তারা ধর্মের নামে রাজনীতি করে সাধারন মানুষের ঘর-বাড়ী, গাছ-পালা সব জালিয়ে দেয়। তারা ধর্মের নামে বেহেস্তের টিকেট বিক্রি করে। রিজবী আরো বলেন, বিএনপি বিরোধীদলে থাকাকালীন ও জনগণের কাছে এসেছে, ক্ষমতায় এসেও জনগণের কাছে এসেছে। তাই যেখানে ধর্ম, যেখানে মানবতা, যেখানে সামাজিক সুরক্ষা, যেখানে মানুষকে আর্থিক অবস্থা দাড় করানো সেখানেই বিএনপি এবং তারেক রহমান। বিগত আওয়ামীলীগ সরকারের সময় তৎকালীন বিরোধীদল বিএনপির সংখ্যক নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই সকল পরিবারের পক্ষে দাড়িয়েছেন। এই জন্য তিনি আমরা জিয়া পরিবার নামে একটি সংগঠন তৈরি করেছেন। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই মানুষের দৌড়গড়ায় নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি দলের সর্বত্র নেতাকর্মীদের মানুষের সেবায় নিয়োজিত থাকতে নির্দেশ প্রদান করেছেন। উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা জিয়া পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ,কুমিল্লার ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম , চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইনঃ শাহ আলম , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ ,সাংগঠটিক সম্পাদক গিয়াস উদ্দিন ,সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেত্রীবৃন্দ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group