| বঙ্গাব্দ
ad728
ad728

ফরহাদ নগরে দাবীকৃত চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-08-2026 ইং
  • 25 বার পঠিত
ফরহাদ নগরে দাবীকৃত চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা!
ছবির ক্যাপশন: ফরহাদ নগরে দাবীকৃত চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা!


সদর প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে মালদ্বীপ প্রবাসী সাখাওয়াত হোসেন (৩০) এর কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করেছ।

এই ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ফরহাদ নগর গ্রামের মিজানুর রহমানের পুত্র সাখাওয়াত হোসেন (৩০) দীর্ঘ দিন থেকে মালদ্বীপে প্রবাসী ছিলেন। সম্প্রতি তিনি দেশে আসেন। স্থানীয় সন্ত্রাসী এমরান হোসেন রুবেল, আরাফাত হোসেন সিফাত, সাইফুল ইসলাম ও আবুল হোসেন বাদীর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে। ঘটনার দিন আসামীরা পূর্ব পরিকল্পিত দাবীকৃত চাঁদা না পেয়ে খাইয়ারা বাজারে বাদীর উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় আসামীরা বাদীর পকেটে থাকা মালদ্বীপের কোম্পানী আইডি, নগদ ৩ হাজার ইউএস ডলার ও বাংলা ৬ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও আসামীদের এলোপাতাড়ি মারধোরে বাদী মারাত্মক জখম হয়। আহত প্রবাসী বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। আসামীরা হলেন, এমরান হোসেন রুবেল(৩২) আরাফাত হোসেন সিফাত, সাইফুল ইসলাম, ও আবুল হোসেন। এছাড়াও হেলমেট পরিহিত আরো ৮/১০ অজ্ঞাত সন্ত্রাসী ছিলো বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

এই বিষয়ে ফেনী মডেল থানার ডিউটি অফিসার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group