| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে শাহাদাত-রাফির নেতৃত্বে এনসিপির নেতাদের উপর হামলা ও সমাবেশ পন্ড করার চেষ্টা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-07-2026 ইং
  • 10 বার পঠিত
সোনাগাজীতে শাহাদাত-রাফির নেতৃত্বে এনসিপির নেতাদের উপর হামলা ও সমাবেশ পন্ড করার চেষ্টা
ছবির ক্যাপশন: সোনাগাজীতে শাহাদাত-রাফির নেতৃত্বে এনসিপির নেতাদের উপর হামলা ও সমাবেশ পন্ড করার চেষ্টা


স্টাফ রিপোর্টার:

ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সমাবেশ পণ্ডের চেষ্টার অভিযোগ উঠেছে। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক শাহাদাত ও তানভির রাফির নেতৃত্বে বহিরাগতদের নিয়ে কয়েকজনের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। তবে শাহাদাত বর্তমানে এনসিপির কোনো পদে বা দায়িত্বে নেই বলে জানিয়েছেন দলের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। সমাবেশ চলাকালে উপস্থিত দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সমাবেশ শেষে জুবায়ের আল মুজাহিদসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, শাহাদাতের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় শাহাদাতকে দূর থেকে এসে জুবায়ের আল মুজাহিদকে লাথি মারতে দেখা যায়। হামলায় তার খালাতো ভাইসহ আরও কয়েকজন অংশ নেন বলেও অভিযোগ করা হয়েছে।

হামলার শিকার জুবায়ের আল মুজাহিদ বলেন, স্টেজে যে ঝামেলা হয়েছিল, সেখানে আমি কোনোভাবে জড়িত ছিলাম না। অনুষ্ঠান শেষে নিচে নেমে চলে আসার সময় শাহাদাতসহ কয়েকজন হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

সোনাগাজী উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “জুবায়ের আল মুজাহিদসহ কয়েকজন হামলার শিকার হয়েছেন। একই সঙ্গে সমাবেশ পণ্ড করারও চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত শাহাদাত এনসিপির সঙ্গে সম্পৃক্ত নন। বিষয়টি আমরা কেন্দ্রকে জানিয়েছি।

এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, শাহাদাতসহ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তাদের কাউকে সংগঠনের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সংগঠনের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group