| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় ২৬ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ আটক-১

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-07-2026 ইং
  • 9 বার পঠিত
ছাগলনাইয়ায় ২৬ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ আটক-১
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় ২৬ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ আটক-১


ছাগলনাইয়া প্রতিনিধি 

ছাগলনাইয়ায় ২৬ কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ ১ জনকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।

গতকাল রবিবার দুপুর অনুমান সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোপাল ইউনিয়নে মুহুরিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ঘোপাল তদন্ত কেন্দ্র ও ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে  তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে ২৬ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করা হয়।

আটকৃত মাদক বহনকারী গাড়ী চালকের নাম নুরুল আমিন সিদ্দিকী (৫০)। তার বাড়ী চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মেহেদী নগর গ্রামে। আরো মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের  মাদক ও গাড়ীসহ চালককে আটকের সত্যতা নিশ্চিত করেছে। উক্ত বিষয়ে থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group