| বঙ্গাব্দ
ad728
ad728

শ্রমিক নেতা হারুন খন্দকার আর নেই

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-06-2026 ইং
  • 11 বার পঠিত
শ্রমিক নেতা হারুন খন্দকার আর নেই
ছবির ক্যাপশন: শ্রমিক নেতা হারুন খন্দকার আর নেই


স্টার লাইন ডেস্ক: 

বাংলাদেশ আন্ত:জিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি-১১৪৩, ফেনী জেলা কমিটির সিনিয়র নেতা ও ফেনী জেলা যুবদল'র সদস্য গিয়াস উদ্দিন খন্দকার'র বড়ভাই  হারুনুর রশিদ খন্দকার ইন্তেকাল করেছেন।

(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-ইলাহে  রাজেউন।) 

তিনি দীর্ঘ দিন থেকে শারীরিক দারারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। গত দুপুরে তিনি ফেনীর স্টার লাইন স্পেশালাইড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। 

প্রয়াত হারুনুর রশীদ মজুমদার ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। গতকাল বাদ আছর  নিজ বাড়ির দরজায় (খন্দকার বাড়ির) জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্টার লাইন গ্রুপ শোক জানিয়েছেন। 

এক শোক বাণীতে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, সিনিয়র শ্রমিক নেতা হারুনুর রশিদ খন্দকারের মৃত্যুতে পরিবহন জগত একজন পরিক্ষিত ভালো মানুষকে হারালো। তিনি ছিলেন, শ্রমিকবান্ধব মানুষ। আমি স্টার লাইন গ্রুপ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group