| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়া যানযট নিরসনে উচ্ছেদ অভিযান ব্যবসায়ীদের তোপের মুখে পৌরকর্মীরা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-06-2026 ইং
  • 1032 বার পঠিত
ছাগলনাইয়া যানযট নিরসনে উচ্ছেদ অভিযান   ব্যবসায়ীদের তোপের মুখে পৌরকর্মীরা
ছবির ক্যাপশন: ছাগলনাইয়া যানযট নিরসনে উচ্ছেদ অভিযান ব্যবসায়ীদের তোপের মুখে পৌরকর্মীরা


ছাগলনাইয়া প্রতিনিধি 

ছাগলনাইয়া পৌর শহরে যানযট নিরসনে কাজ করতে গিয়ে দোকানীর তোপের মুখে পৌর প্রশাসনের কর্মীরা।

গতকাল বুধবার সকালে পূর্ব ঘোষনা অনুযায়ী পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল হোসেন হাওলাদারের নেতৃত পৌরসভার ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন চলাচলের রাস্তা দখল করে রাখে ঢাকা কনফেকশনারী, সহ আশপাশের দোকানিরা। এ সময় যারা চলাচলের রাস্তা দখল মুক্ত করে দিতে বললে টাকা কনফেকশনের মালিক হাজী দেলোয়ার হোসেন পাটোয়ারীর পুত্র ফয়সাল নিজের দোকানের মাল ছড়িয়ে ছিটিয়ে ফেলে পৌর কর্মকর্তাদের সাথে বাক-বিতন্ডায় 

জড়িত হয় পরবর্তীতে তারা থানায় কল করলে পুলিশ ঘটনার স্থলে আসলে দোকান রেখে ফয়সাল পালিয়ে যায়। 

পরে পৌর কর্মকর্তারা আগামী দিনগুলোতে চলাচলের রাস্তায় মালামাল না রাখার জন্য তাদেরকে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করে চলে যান। 

এ ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল হোসেন হাওলাদার কাছে জানতে চাইলে তিনি জানান, জনগণের দাবির প্রেক্ষিতে আমরা সেখানে গিয়ে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিতে এবং যানজট মুক্ত একটি পৌরসভা গড়তে সকলের সহযোগিতা কামনা করি, তারপরও ফয়সাল আমাদের উপর ক্ষিপ্ত হয় নিজের দোকানের মাল নিজেই ফেলে দিয়ে আমাদেরকে কলঙ্কিত করতে চেয়েছিলো। জনসম্মুক্ষে তার এমন কাণ্ডে সাধারণ জনগণ হতাশ, আমরা ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করব এবং পরবর্তীতে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে আইনঅনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের আশা। 

সাধারণ জনগণের দাবি পৌরসভার মুল বাজারটিতে ঢ়ুকতে গেলে এবং রাস্তায় চলাচল করতে গেলে খুবই অসুবিধা হয়। পুরা ফুটফাত দখল করে রেখেছে অসাধু ব্যবসায়ী এবং হকাররা, যার কারণে বাজারের ভিতরে ঢ়ুকতে গেলে একটি গাড়ি কোন অবস্থাতেই ঢ়ুকতে পারেনা যাতে করে ক্রেতা সাধারণের মালামাল বহনে খুবই কষ্ট, তাদের দাবি অতি দ্রুত উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যানজট মুক্ত করবে এবং সাধারণ জনগণের সুবিধার্থে তাদেরকে উচ্ছেদ করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন,  পৌরসভার প্রধান সহকারী মিজানুর রহমান, পৌর কর নির্ধারক মোজাম্মেল হক চৌধুরী, লাইসেন্স শাখার মাহবুবুল হক আনসারী, এবং নিম্নমান সহকারি জিয়াউল হক বাবলু প্রমুখ সহ পৌরসভার সকল কর্মচারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group