| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৫ হাজার চারা রোপণ করা হবে

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 17384 বার পঠিত
ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  ২৫ হাজার চারা রোপণ করা হবে
ছবির ক্যাপশন: ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৫ হাজার চারা রোপণ করা হবে


নিজস্ব প্রতিনিধি 

“আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার জেলা প্রশাসন, ফেনী এবং সামাজিক বন বিভাগ ফেনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা হক। 

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর অতিরিক্ত পরিচালক মো: মাসুদ হোসেন, সদর উপজেলা নির্বাহী সুলতানা নাসরিন কান্তা, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন। 

সামাজিক বন বিভাগ ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সদর রেঞ্চ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকনএর  সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা হক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জানানো হয়, জুন মাস ব্যাপী সামাজিক বন বিভাগ ফেনীর  অর্থায়নে ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে এসব চারা বিতরণ করা হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ একটি প্রাণ-এই উপলব্ধি থেকে সবাইকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এছাড়াও শেষে জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group