চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
গতকাল বোববার চৌদ্দগ্রাম সরকারি কলেজ অডিটোরিয়াম এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল।
চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফাতহুম মুবিনের সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হোসাইন সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মোহাইমিন, ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, পৌরসভা জামায়াতের নায়েবে আমির কাজী মোঃ ইয়াছিন, জেলা ছাত্রশিবিরের আইটি ও প্রচার সম্পাদক সাফায়াত উল্যাহ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাফর ইকবাল লিটন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল করিম শামীম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা দক্ষিণ সভাপতি রিফাত সানি, পৌরসভা সেক্রেটারী সাইয়্যেদুল আরাফাতসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |