ছাগলনাইয়া প্রতিনিধি
হঠাৎ করেই পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল হয়ে পড়েছে ছাগলনাইয়াবাসী। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা এ জেলায়। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা শহরে ঘণ্টায় ঘণ্টায় হলেও গ্রামে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে করে ক্ষোভ বাড়ছে ছাগলনাইয়াবাসীর।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এক মাস ধরে প্রায় দিনই এক-তৃতীয়াংশ হারে লোডশেডিং করতে হচ্ছে। আর গরম বেশি হলে চাহিদা বেড়ে যায়। তখন আরো বেশি লোডশেডিং করা হচ্ছে। এদিকে দুপুর ও গভীর রাতের বেলা লোডশেডিং তীব্র হওয়ার কারণে মানুষের হাঁসফাঁস বেশি। গত কয়েক দিন ধরে কিছুটা বেশি গরম পড়েছে। তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রির কাছাকাছি। এ কারণে লোডশেডিং হওয়ার কারণে বাসাবাড়িতে পানি সঙ্কটও হচ্ছে।
৫নং মহামায়া ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘গত শুক্রবার ছুটির দিন ছিল। এদিনও ৫ ঘণ্টা লোডশেডিং ছিল। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চার বারে চার ঘণ্টা লোডশেডিং ছিল। গত ৬ দিনের বেশি সময় ধরে প্রতিদিন ৯ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং থাকছে। এতে ছাত্র-ছাত্রীরা ক্ষতির মুখে পড়েছে। আর তাতে নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি, পোল্ট্রি ও মৎস্য খাতে; ক্ষতির মুখে পড়ছে গ্রামীণ অর্থনীতি।
পাঠান নগর ইউনিয়নের বাসিন্দা কৃষক আলমাস বলেন, ‘এখন লোডশেডিং বুঝি না। আমাদের গ্রামে ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। বেশিরভাগ এলাকায় একই অবস্থা। মাঝেমধ্যে বিদ্যুৎ আসে। আধাঘণ্টা থাকার পর আবার চলে যায়। গত কয়েক বছরের মধ্যে এমন লোডশেডিং আমরা দেখি নাই।’
এ ব্যাপারে ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের ডিজিএম বলাই মিত্রর কাছে জানতে চাইলে তিনি জানান আমি গ্রীটথেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছিনা, যার কারণে পুরো উপজেলায় ক্রমান্বয়ে লোডশেডিং দিয়ে সমন্বয় করছি। তিনি আরো জানান ছাগলনাইয়া উপজেলায় বিদ্যুতের চাহিদা দৈনিক ১৮ থেকে ১৯ মেগাওয়া, সেখানে আমি পাচ্ছি মাত্র ৮ থেকে ৯ মেগাওয়াট এই স্বল্প বিদ্যুৎ দিয়েই আমাকে পুরো উপজেলা কাভার করতে হচ্ছে।
আগামী কতদিন এই সমস্যা থাকবে জানতে চাইলে তিনি জানান, এটি সম্পূর্ণ নির্ভর করে উৎপাদনের উপর, তবে আমার আশা অতিদ্রুত সময়ের মধ্যেই আমরা লোডশেডিং থেকে বেরিয়ে আসবো।
পল্লী বিদ্যুতের গ্রাহক এবং সাধারণ জনগণের দাবি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু এলাকার নির্বাচিত এমপি, তিনি চাইলে অতি দ্রুত সময় আমরা এই পরিস্থিতি থেকে মুক্ত পেতে পারি। এলাকাবাসীর দাবি ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনু এ বিষয়ে উদ্বোতন ও কর্মকর্তার সাথে যোগাযোগ করে লোডশেডিং এর কবল থেকে ছাগলনাইয়াবাসীকে রক্ষা করবে এমনটাই প্রত্যাশা ছাগলনাইয়া বাসীর।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |