ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর পাসের হার বাড়াতে গিয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনের পর শিক্ষার মানন্নোয়নে কাজ করে যাচ্ছে। কিন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শুধু সরকার চাইলে হবে না’। তিনি শনিবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে। সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু গোষ্ঠী বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের প্রচেষ্টা সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারে, যার ফলে শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হবে।’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। দলটি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় দলটি বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে একটি রাজনৈতিক কর্মসূচি সামনে নিয়ে আসে। বিএনপির নিজস্ব ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, দলটি ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে যাত্রা শুরু করে। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা, সামরিক বাহিনী ও রাজনৈতিক ব্যবস্থাকে ঘিরে একাধিক অস্থিরতা তৈরি হয়। ১৯৭৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ধারাবাহিক অভ্যুত্থান ও পাল্টা-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
পরশুরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধ নির্মাণ ও নদী খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি মাস্টার আবুল কালাম ভূইয়ার অর্থায়নে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলী আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের মজুমদার'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনী -১ আসনের এমপি মুন্সী রফিকুল আলম মজনু।
ফেনীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ‘অপতৎপরতার’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা। গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার বলেছেন, বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে স্বৈরাচার আওয়ামী লীগ ও বিরোধী দলের নেতা-কর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করা হলে যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯১ সালের ষড়যন্ত্রের মতো আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। বিএনপি জনগণের দল, এ বিষয়টি তারা ভুলে গেছে। জনগণের জানমালের ক্ষতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার বিকেলে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মিজান রোড, কলেজ রোড, ট্যাংক রোড, জিরো পয়েন্ট ও বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকানোর দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পুরাতন জেল রোড, জিরো পয়েন্ট ও বড় মসজিদ প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, যদিও এই নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন থাকবেনা তবে দল থেকে আমরা একজন কে সমর্থন দেবো, সেই প্রার্থীর বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সোনাগাজী উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলার হার বাড়লে বাংলাদেশের পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি লবণাক্ততার ঝুঁকি বাড়বে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘লস অ্যান্ড ড্যামেজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ) আমরা এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেব।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। পূর্বের সূচি অনুযায়ী সফরটি পিছিয়ে আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল রোববার দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখে (১ অক্টোবর) প্রধানমন্ত্রী ফেনী আগমন করবেন।
বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে, অঙ্গিকার রক্ষার পক্ষে, সকল মুনাফিকির বিরুদ্ধে। বিএনপির মরহুম নেত্রী খালেদা জিয়া বলেছেন এরশাদ একটি অবৈধ সরকার তার অধীনে নির্বাচন হবে না। এরশাদের পতন পর্যন্ত খালেদা জিয়া সেই পয়েন্টে অটল ছিলেন কিন্তু আওয়ামীলীগ আর জামায়াত এক সাথে দাড়িয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে দিয়ে রাজনৈতিক পায়দা লুটার চেষ্টা করছে। গুলশানে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ দোষররা একটি মিছিল করার চেষ্টা করেছেন। জামায়াত বলেছেন বিএনপির আশকারাতে তারা মিছিল করার চেষ্টা করেছে।
দেশে আর যেন অন্ধকার-দুর্দিন ফিরে না আসে সেদিকে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, একসময় বিএনপির লাখো নেতাকর্মীকে অনিশ্চিত ভবিষ্যত জীবন কাটাতে হয়েছে। ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী মতের লোকজন নিয়ে রক্তের হলি খেলেছে।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরে এসে ৭ হাজারের বেশি কৃষক কার্ড বিতরণ করবেন জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন।