| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতামূলক কর্মশালা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-05-2026 ইং
  • 627 বার পঠিত
দাগনভূঞায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতামূলক কর্মশালা
ছবির ক্যাপশন: দাগনভূঞায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতামূলক কর্মশালা


দাগনভূঞা প্রতিনিধি 

ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এই অনুষ্ঠানের বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল আলম। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের দাগনভূঞা উপজেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ আমজাদ হোসেনের স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হাফিজ উদ্দিন, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আজিজ উল্যাহ। এসময় গণমাধ্যমকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা ও এর সুফল সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group