| বঙ্গাব্দ
ad728
ad728

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ফেনী সদর ও পৌর বিএনপির বিক্ষোভ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-09-2026 ইং
  • 10 বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে   ফেনী সদর ও পৌর বিএনপির বিক্ষোভ
ছবির ক্যাপশন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ফেনী সদর ও পৌর বিএনপির বিক্ষোভ


শহর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকানোর দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পুরাতন জেল রোড, জিরো পয়েন্ট ও বড় মসজিদ প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক মুরাদ ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে বিএনপি নেতাকর্মীরা তা প্রতিহত করবে। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সুতরাং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে জনগণ নেই।

এদিকে সন্ধ্যায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group