| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানার ২৭টি কল চুরি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-04-2026 ইং
  • 1727 বার পঠিত
সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানার ২৭টি কল চুরি
ছবির ক্যাপশন: সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানার ২৭টি কল চুরি


সোনাগাজী প্রতিনিধি: 

সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের অজু খানায় দিনে দুপুরে ২৭টি পানির কল খুলে নিয়ে গেছে অজ্ঞাত চোরের দল। 

মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে এই ঘটনা ঘটে। ফজরের নামাজের সময় মুসল্লিরা অজু করার সময় সব ঠিকঠাক ছিল কিন্তু যোহরের সময় এসে দেখেন কলগুলো খুলে নিয়ে গেছে চোরেরা।

সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও সোনাগাজী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মাহবুব রহমান নোমানি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group