ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী একটি পক্ষ সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ তথা হারুন-সাব্বির প্যানেলের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত প্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির। গতকাল বিসিক শিল্পনগরী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব অভিযোগ তুলে ধরেন ।
পরশুরামে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি (বিসিডিএস) পরশুরাম উপজেলা উপ-শাখার ৬ মাস মেয়াদী আহবায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি (বিসিডিএস) ফেনী জেলা শাখার মাসিক সভায় সর্বসম্মতিক্রমে পরশুরাম উপজেলা উপ-শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মেসার্স মেহেদী ফার্মেসীর স্বত্বাধিকারী মেহেদী হাসানকে আহবায়ক, মেসার্স নুহা নিহা ফার্মেসীর সাইফুল ইসলাম এবং মেসার্স আলো মেডিসিন শপের মো: আলা উদ্দিন (আলো)-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের হারুন-সাব্বির প্যানেলের প্রার্থীরা।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে প্রচারণার গতি বাড়িয়েছে হারুন-সাব্বির নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রার্থীদের গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়।
ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচনে সকল পদে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে সঠিক বিবেচিত হলে সকল পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আর কোন বাধা থাকবে না।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রচারণার ২য় দিনে বিকেল ৪টায় শহরের বেস্ট ইন হোটেলের সামনে থেকে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের নির্বাচনী গণসংযোগ শুরু হয়।
শহর প্রতিনিধি: ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় ফেনী শহরের তারা নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে শহর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন।
ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নির্বাচন-২০২৬ এ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ফেনী সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ হারুন-সাব্বির প্যানেল। গতকাল শনিবার বিকালে ফেনী শহরের পাগলা মিয়ার তাকিয়া জিয়ারতের মাধ্যমে তারা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন।
ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী শহর ব্যবসায়ী সমিতি ও ফেনী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টির পর এবার নির্বাচনী দামামা শুরু হয়েছে ফেনী ডায়াবেটিক সমিতিতে। সমিতির নির্বাচনী তফসিল মোতাবেক বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহের দিনক্ষণ ধার্য্য ছিল। ওইদিন মোট ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তন্মধ্যে সভাপতি পদে ২জন, সহ-সভাপতি পদে ৪জন, সাধারণ সম্পাদক পদে ১জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ১জন, যুগ্ন কোষাধ্যক্ষ পদে ১জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন৷
ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী হয়েছেন। জুনিয়র সভাপতি ও পরিচালক পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন। গতকাল রোববার জমাকৃত সকল মনোয়নপত্র বৈধ ঘোষণা করলেন নির্বাচন কমিশন।
ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নির্বাচনে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়া থেকে বিরত ছিলেন। শনিবার মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত দিনে বাকী ৯ জন তাদের মনোনয়নপত্র জমা দেননি। ঘোষিত তফসিল মোতাবেক গতকাল সংগৃহিত মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা এর আগে সংস্থার ২৪টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এতে সভাপতি পদে হারুন ফ্লাওয়ার মিলের সত্বাধিকারী হারুন উর রশিদ এবং সিনিয়র সহ সভাপতি পদে আমানত ট্রেডার্সের সত্বাধিকারী আমান উদ্দিন কায়সার সাব্বির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অবশেষে নির্বাচনের দিকে যাচ্ছে ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঘোষিত তফসিল মোতাবেক আজ সংগৃহিত মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। এর আগে সংস্থার ২৪টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এতে সভাপতি পদে হারুন ফ্লাওয়ার মিলের সত্বাধিকারী হারুন উর রশিদ এবং সিনিয়র সহ সভাপতি পদে আমানত ট্রেডার্সের সত্বাধিকারী আমান উদ্দিন কায়সার সাব্বির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দাগনভূঞা প্রেস ক্লাব’র ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মো: ইয়াসীন সুমন সভাপতি ও এমএম রহমান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গতকাল বুধবার বিকেলে ক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক সংগ্রামের দাগনভূঞা সংবাদদাতা এম এ তাহেরের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলমের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন ২০২৬ইং এর তফসীল অনুযায়ী গতকাল ও আজ মনোনয়নপত্র সংগ্রহ চলছে। ধার্য্য তারিখ অনুযায়ি মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিনে ২৪ পদের মধ্যে ৫ পদে স্বতন্ত্র প্রার্থীরা ফরম সংগ্রহ করেছেন।
বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি ফেনী জেলা শাখার নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিজয়ি প্যানেলের চেয়ারম্যান মো. মজিবুল হক ও সাধারন সম্পাদক মো ইয়াকুব পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।