| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-05-2026 ইং
  • 173762 বার পঠিত
সোনাগাজীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
ছবির ক্যাপশন: সোনাগাজীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ


সোনাগাজী প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সাংগঠনিক ইউনিট দায়িত্বশীল সমাবেশ গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

চর চান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠানে দারসে কুরআন পেশ করেন সোনাগাজী পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কলিম উল্যাহ।

সমাবেশে বক্তারা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, আদর্শিক চেতনা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় ইউনিয়ন কর্মপরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group