| বঙ্গাব্দ
ad728
ad728

মহান স্বাধীনতা দিবসে ফেনীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-03-2026 ইং
  • 268775 বার পঠিত
মহান স্বাধীনতা দিবসে  ফেনীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে  সংবর্ধনা
ছবির ক্যাপশন: মহান স্বাধীনতা দিবসে ফেনীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা


শহর প্রতিনিধি:

ফেনীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুনিরা হক। বক্তব্য দেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও সিভিল সার্জন রুবাইয়াত বিন করিম। 

এছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group