| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় স্বাধীনতা দিবস পালিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-03-2026 ইং
  • 268776 বার পঠিত
দাগনভূঞায় স্বাধীনতা দিবস পালিত
ছবির ক্যাপশন: দাগনভূঞায় স্বাধীনতা দিবস পালিত


দাগনভূঞা প্রতিনিধিঃ

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের শিক্ষক ইমাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়জুল আজীম নোমান , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, দাগনভূঞা পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক  কাজী সাইফুর রহমান স্বপন,  দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ ইকবাল, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা মাষ্টার রুহুল আমিন প্রমুখ। দেশ ও মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া পরিচালনা  করেন আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ এনায়েত উল্যাহ।

শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group