| বঙ্গাব্দ
ad728
ad728

আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে - মুফতি আবদুল হান্নান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-09-2026 ইং
  • 24 বার পঠিত
আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে  -	মুফতি আবদুল হান্নান
ছবির ক্যাপশন: আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে


স্টাফ রিপোর্টার

ফেনীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ‘অপতৎপরতার’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা।

গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

সমাবেশে মুফতি আবদুল হান্নান বলেন, “যারা দেশের জনগণের বুকে গুলি করতে পারে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার জনগণ দেবে না। আওয়ামী লীগ এ দেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। যেদিন তারা পালিয়ে গিয়েছিল, সেদিনই জনগণ তাদের প্রত্যাহার করেছে।”

তিনি আরও বলেন, “তারা এখন বিভিন্ন জায়গায় বাসে আগুন দিয়ে আগুন-সন্ত্রাস সৃষ্টি করছে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা দেশের জনগণ রুখে দেবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা আমিরের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউছুফ, জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা সাহিত্য সম্পাদক মো. ইলিয়াস, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সদর আমির মাওলানা নাদেরুজ্জামান, জেলা ছাত্রশিবির সভাপতি ইমাম হোসেন আরমান, শহর ছাত্রশিবির সেক্রেটারি এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group