| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ, স্বৈরাচার-রাজাকার মিলে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে -জেলা যুবদলের আহ্বায়ক নাছির

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-09-2026 ইং
  • 14 বার পঠিত
ফেনীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ,  স্বৈরাচার-রাজাকার মিলে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে  -জেলা যুবদলের আহ্বায়ক নাছির
ছবির ক্যাপশন: ফেনীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ


স্টাফ রিপোর্টার

ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার বলেছেন, বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে স্বৈরাচার আওয়ামী লীগ ও বিরোধী দলের নেতা-কর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করা হলে যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে।

তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯১ সালের ষড়যন্ত্রের মতো আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। বিএনপি জনগণের দল, এ বিষয়টি তারা ভুলে গেছে। জনগণের জানমালের ক্ষতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে জেলা যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন, সদস্য সচিব শাহাদাত হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু ও সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন, সদস্য গিয়াস উদ্দিন, আল ইমরান, মায়ন পাটোয়ারী, আরিফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাদ, ইসরাফিল মাসুদসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

এর আগে ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পুরাতন জেল রোড, ট্রাংক রোড ও বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে ট্রাংক রোডের জিরো পয়েন্টে এসে শেষ হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group