| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে সমবায় ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-09-2026 ইং
  • 18 বার পঠিত
ফেনীতে সমবায় ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনীতে সমবায় ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত



নিজস্ব প্রতিনিধি 

ফেনী সদর উপজেলার সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং সমবায় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সমবায় ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ফেনী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ গাজী মো. সালাউদ্দিন। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো: জহির আব্বাস প্রমুখ।

ফেনী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো: ইকবাল হোসেন ভুঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষক ছিলেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নেছার আহমদ ও এরফানুল হক। প্রশিক্ষণে ফেনী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি একেএম সিরাজুল ইসলাম চৌধুরী ও নারী জাগরন মহিলা সমবায় সমিতির সভানেত্রী জুলেখা আক্তার ডেইজিসহ বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা অংশ নেন। 

প্রশিক্ষণে সমবায় ব্যবস্থাপনার আধুনিক কৌশল, সুশাসন, আর্থিক স্বচ্ছতা, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, সমবায়ের মূলনীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হলে সদস্যদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নও সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ সমবায়ীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমবায় কার্যালয়, ফেনী সদর এবং বাস্তবায়ন করে জেলা সমবায় কার্যালয়, ফেনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group