স্টার লাইন ডেস্ক:
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার'র সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত কল্যাণ সভায় ফেনীর বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার'র নিকট তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার মনোযোগ সহকারে সমস্যাসমূহ শোনেন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
একই সঙ্গে পুলিশ সুপার সকলকে সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ একজন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার প্রদান করেন।
সভার একপর্যায়ে অবসরজনিত কারণে বিদায় উপলক্ষে দুইজন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-কে ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করেন প্রত্যুষ কুমার মজুমদার। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন, মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মেডিকেল অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |