| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে তারেক রহমানের আগমন’র কথা শুনে ছাত্রদলের আনন্দ মিছিল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-08-2026 ইং
  • 11 বার পঠিত
ফুলগাজীতে তারেক রহমানের আগমন’র কথা শুনে ছাত্রদলের আনন্দ মিছিল
ছবির ক্যাপশন: ফুলগাজীতে তারেক রহমানের আগমন’র কথা শুনে ছাত্রদলের আনন্দ মিছিল


ফুলগাজী প্রতিনিধি: 

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য ফেনী সফরকে সামনে রেখে ফেনীর ফুলগাজীতে আনন্দ মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি।

মঙ্গলবার বিকেলে ফুলগাজী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিলটি বের হয়ে ফুলগাজী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে মিছিলকারীরা ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। সেখানে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. ইউসুফের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতি মো. ইউসুফ বলেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজীতে আসতে পারেন-এমন সম্ভাবনাকে কেন্দ্র করে তারা উচ্ছ্বসিত ও আনন্দিত। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ফুলগাজী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী আবদুল আলীম বাবু বলেন, নবগঠিত কমিটিতে সবাইকে তাদের প্রত্যাশিত জায়গায় দেওয়া সম্ভব হয়নি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় কিছু ভুলত্রুটি বা ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক। তবে এসব বিষয় নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে মেনে নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট ফেনী জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন মিলনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফুলগাজী উপজেলা ছাত্রদলের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. ইউসুফকে সভাপতি এবং কাজী আবদুল আলীম বাবুকে সাধারণ সম্পাদক করা হয়।

মঙ্গলবারের আনন্দ মিছিলে ফুলগাজী উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফুলগাজী সফরকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সফর সফল করতে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফেনী সফর নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ফেনীর ফুলগাজী ও পরশুরাম এলাকায় সাম্প্রতিক সময়ে বন্যা নিয়ন্ত্রণ ও মুহুরী নদী ব্যবস্থাপনা নিয়ে বড় প্রকল্প অনুমোদনের পর প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group