| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীর আদালতে বিচারকের সামনে গৃহবধুর বিষপান!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-05-2026 ইং
  • 166309 বার পঠিত
ফেনীর আদালতে বিচারকের সামনে গৃহবধুর বিষপান!
ছবির ক্যাপশন: ফেনীর আদালতে বিচারকের সামনে গৃহবধুর বিষপান!


শহর প্রতিনিধি

ফেনীতে আদালতে বিচারচলাকালীন সময়ে বিষন্নতায় এক গৃহবধু এজলাসে দাড়িয়ে বিষপান করে আত্মহননের প্রচেষ্টা করেছেন। গতকাল রবিবার দুপুরের দিকে ফেনীর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজ উদ্দিনের আদালতে এ ঘটনাটি ঘটেছে। 

বিষয়টি জানাজানি হওয়ার পর জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে ওই নারীকে হাসপাতালে নিয়ে ভর্তির কার্যক্রম। ওই গৃহবধুর নাম তাহমিনা আক্তার মোহনা (২৮)। তিনি ফেনী পৌরসভার পশ্চিম রামপুর এলাকার আনু কাজী ভূঞা বাড়ির মিজানুর রহমানের মেয়ে। মোহনা চলতি বছরের ১১ জানুয়ারী ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের জাফর আহাম্মদের ছেলে আকবর হোসেনকে বিয়ে করেন।

জানা যায়, ফুলগাজী উপজেলার আকবর হোসেন প্রথম সংসার ও ৪ সন্তানের জনক থাকার বিষয়টি গোপন করে চলতি বছরের জানুয়ারীতে মোহনাকে চট্টগ্রামে নিয়ে বিয়ে করেন। বিয়ের পর প্রথম সংসারের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে শুরু হয় পারিবারিক কলহ। নিরুপায় হয়ে গৃহবধু মোহনা মার্চ মাসে তার স্বামী ও পরিবারের সদস্যদের আসামী করে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী মোহনার বোন জরিনা বেগম অভিযোগ করেন, বোনের স্বামী একাধিক বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীর মাধ্যমে বোনের ওপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। এ ঘটনায় মোহনা তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। আজ মামলাটির ধার্য্য তারিখ ছিল।

ফুলগাজী আমলি আদালতের পেশকার জসিম উদ্দিন  বলেন, মামলার শুনানিকালে আসামি আকবর হোসেন স্থায়ী জামিনের আবেদন করেন। অন্যদিকে, বাদী মোহনা আসামির জামিন বাতিলের দাবি জানান। মোহনা আদালতে অভিযোগ করেন, তার স্বামী তাকে সঙ্গে রাখতে চান না এবং প্রথম স্ত্রীর দুর্ব্যবহারের কারণে তিনি অতিষ্ঠ।

শুনানি চলাকালে মোহনা চিৎকার করে বলেন, ‘আজ যদি এই ঘটনার সুষ্ঠু সমাধান না হয়, তবে আমি বিষ খাব।’ এর কিছুক্ষণ পরই তিনি সঙ্গে রাখা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে স্বজন ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন আসামি আকবর হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে সরাসরি জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মোহনা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোহনার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম বলেন, রোগীকে বিষক্রিয়ার কারণে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এবং প্রয়োজনীয় চিকিৎসা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group