| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-05-2026 ইং
  • 170917 বার পঠিত
ফেনীতে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত
ছবির ক্যাপশন: ফেনীতে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত


স্টার লাইন ডেস্ক

মানবিকতায় ঐক্যবদ্ধ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে ফেনী জেলা ইউনিটের আয়োজনে ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোলন এবং শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানব ডাল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক এম এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মো: ইমাম হোসেন ইমু।

এছাড়া অন্যদের মধ্যে অন্যদের মধ্যে কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফুল ইসলাম অপু, মেজবাহ উদ্দিন মিয়াজী, আল ইমারান, ওসমান গণি রাসেল, অ্যাডভোকেট জামাল উদ্দিন ও খোরশেদ আলম মাহাদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক এম এ খালেক বলেন, ‘রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। মানুষের যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট নিরলসভাবে কাজ করে থাকে। ফেনীতে বন্যার সময়ও সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করেছে। আমরা ফেনী ইউনিটকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group