| বঙ্গাব্দ
ad728
ad728

কুয়েতের জেল থেকে দেশে ফিরে বিমানবন্দরে মৃত্যু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 441 বার পঠিত
কুয়েতের জেল থেকে দেশে ফিরে বিমানবন্দরে মৃত্যু
ছবির ক্যাপশন: কুয়েতের জেল থেকে দেশে ফিরে বিমানবন্দরে মৃত্যু


নিজস্ব প্রতিনিধি:

কুয়েত থেকে জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে নেমেই ফেনী এক যুবককের মৃত্যু হয়েছে। তার নাম নুরুল ইসলাম সাগর (৩৫)। তিনি ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তার ২ শিশুসন্তান রয়েছে। নুরুল ইসলাম চিথলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

নুরুল ইসলামের পরিবার সূত্র জানায়, ২০২৫ সালের আগস্ট মাসে আয়রোজগারের স্বপ্ন নিয়ে কুয়েত যান সাগর। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় পুলিশের হাতে বন্দি হয়ে ১৫ দিন জেল খাটেন। কারাভোগ থেশে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। শনিবার গতকাল দিবাগত রাত একটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। বিমানবন্দরের দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ২টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। পরে তার সাথে থাকা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী গ্রামের বাড়িতে খবর পাঠায় পরশুরাম থানা পুলিশ।

নিহত নুরুল ইসলামের বাবা মো. শাহজাহান জানান, পুলিশের কাছে খবর জেনে ঢাকায় গিয়ে ছেলের মরদেহ গ্রহন করেছি। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতি করতো বিধায় দেশে ফিরে ক্ষমতাসিন রাজনৈতিক দলের কর্মী ও পুলিশের ভয়ে আতংকিত ছিলো। মানসিক চাপেই হয়তো তার মৃত্যু হয়েছে।  

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিমানবন্দর পুলিশের দেয়া তথ্যমতে আমরা পরিবারের নিকট সাগরের মৃত্যুর খবর পৌঁছে দিই। পরিবারের লোকজন সাগরের মরদেহ গ্রহন করেছে বলে শুনেছি।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group