স্টাফ রিপোর্টার
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
গতকাল সোমবার বিকেলে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মিজান রোড, কলেজ রোড, ট্যাংক রোড, জিরো পয়েন্ট ও বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান মুজিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল ইসলাম শিমুল ও আলী মনসুর সুমন, সহ- অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেনসহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রশাসন ঠেকাতে ব্যর্থ হলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তা প্রতিহত করবে। ৪ আগস্টের গণহত্যার পরও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি কীভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তার দায় প্রশাসনকে নিতে হবে।
বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর প্রশাসনের কিছু কর্মকর্তার মধ্যে ‘ফ্যাসিবাদী আচরণ’ দেখা যাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের দ্রুত গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |