
বিশেষ প্রতিনিধি, Reporter।।
সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীর অন্যতম সামাজিক ও সেবামূলক সংগঠন ‘সূর্য তরুণ সংঘ’-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সাহেবের হাট আলহাজ্ব শফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ে, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গতকাল রবিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূর্য তরুণ সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাহেবের হাট আলহাজ্ব শফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার একরামুল হক , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাছলিম পিয়াস।
সংগঠনের সভাপতি শাহাদাত উল্যাহ শাহীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, আবু তালেব তারেক (শিক্ষা সম্পাদক) শরীফ সাকিব (প্রচার সম্পাদক)
অনুষ্ঠানে একরামুল হক তার বক্তব্যে বলেন, "দীর্ঘ ২৭ বছর ধরে সূর্য তরুণ সংঘ সমাজ বিনির্মাণে এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। শিক্ষা উপকরণের এই সহায়তা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে সাহায্য করবে।"