
বিশেষ প্রতিনিধি, Reporter।।
শহর প্রতিনিধি
দেশের স্বনামধন্য স্টার লাইন ফুডপ্রোডাক্ট এর অঙ্গ প্রতিষ্ঠান স্টার লাইন সুইটস এর ৪০তম শো-রুম এর উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে ফেনী শহরের হাজারী রোডের পূর্ব মাথায় মসজিদে নূর সংলগ্ন স্থানে ফিতা কেটে শো-রুমটি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি স্টার লাইন গ্রুপের গণসংযোগ কর্মকর্তা সাংবাদিক জসিম মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন স্টার লাইন সুইটস এর অপারেশন হেড শাহ জামাল, এজিএম সাইফুল ইসলাম তালুকদার, ডেভেলপমেন্ট ম্যানেজার হুমায়ুন রশীদ, অফিসার এডমিন আবু সাঈদ।
এর আগে শো-রুমটির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদে নুর এর খতিব মাওলানা আজিজুল হক।
শো-রুমের স্বত্বাধিকারী নুরুল আবসার বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। শো-রুম পরিচালনায় আমার অভিজ্ঞতা রয়েছে। সেবার মাধ্যমে ব্যবসা করার প্রত্যয়ে আমি এ শোরুমটি নিয়েছি। সবার সহযোগিতা ও দোয়ায় সুনামের সাথে শো-রুমটি পরিচালনার অঙ্গীকার করেন তিনি।