
বিশেষ প্রতিনিধি, Reporter।।
দাগনভূঞা প্রতিনিধিঃ
দাগনভূঞা উপজেলার ৭নং মাতুভূঞা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামানন্দপুর (বক্তার জমাদার বাড়ি) হাতোরিয়া বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে শনিবার (১৮ এপ্রিল) সরকারি ভাবে উপজেলা প্রশাসনের মাধ্যমে সহয়তা হিসেবে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়। ২ বান্ডিল টিন (১৬ পিস) ও এক বস্তা চাল দেয়া হয়েছে।
সহয়তা প্রদাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম, উপজেলা সহকরী কমিশনার (ভূমি) শাহীদুল আলম, মাতুভূঞা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত শুক্রবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তরা হলেন-বিবি আমেনা বেগম (৫৫), আলেফা খাতুন (৮৫), বেলফা খাতুন (৫৫) এবং রোশনা খাতুন (৫০)। তারা সকলেই একই বাড়ীর বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ২টি টিনের ঘর ও ২টি সেমিপাকা ঘরসহ মোট ৪টি বসতঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় বিশ লাখ টাকা।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম বলেন, আমরা সরকারের পক্ষ থেকে সামান্য সহয়তা প্রদান করেছি। সামনের দিকে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান লোকদেরকে অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।