
বিশেষ প্রতিনিধি, Reporter।।
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন এর কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব বাদশা মিয়া সওদাগরের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এ উপলক্ষে কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোস্ট বিহারী পালের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষক, সাবেক অতিরিক্ত সচিব আলহাজ্ব নুরুল আলম নিজামী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলহাজ্ব অধ্যাপক শাহ আলম, প্রাক্তন ছাত্র আলহাজ্ব অধ্যাপক গিয়াস উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন, বিদ্যালয় প্রতিষ্ঠাতার নাতি বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব লায়ন মোঃ ছালাহ উদ্দীন।
এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসমাইল হোসেন, মোঃ নুরুল আলম নিজামী, মোঃ মাইন উদ্দীন চৌধুরী। এসময় প্রাক্তন ছাত্র, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, শিক্ষক, শিক্ষিকা, এলাকার গন্যমান্য লোকজন, ছাএ ছাএ অংশ গ্রহণ করেন। সবশেষে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোশাররফ আলী মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন।