
বিশেষ প্রতিনিধি, Reporter।।
স্টার লাইন ডেস্ক:
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব'র আয়োজনে সেনবাগ, বালিয়াকান্দি, বীজবাগে ছওতুল হেরা মাদ্রাসায় ছাত্র ও এতিমদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী আরাফাত উল মিল্লাত দিপুলের সঞ্চালনায় ইফতারের আগ মুহুর্তে এতিম শিক্ষার্থীদের মাঝে আর্থিক উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সাইদুল মিল্লাত মুক্তা, সদস্য মুরশিদে এলাহি শিপন, ওবায়দুল্যাহ মামুন। মাদ্রাসা প্রিন্সিপাল সহ শিক্ষকবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব'র সভাপতি তারেক আজিজ ভুইয়া, পিপি ফরহাদ উদ্দিন ভুইয়া পাশা, পিপি হোসাইন মাহমুদ সুজন, রোটা কিডস ক্লাবের সভাপতি সামিউল মিল্লাত সাদিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিবছর এমন আয়োজন করে আসছে এবং আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে ক্লাবটির পক্ষ থেকে।