
বিশেষ প্রতিনিধি, Reporter।।
পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পরশুরাম সরকারি কলেজ মিলনায়তনে পিস ফ্যাসিলিটিটেটর গ্রুপ (পিএফজি) ও নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) এর সদস্যদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএফজির পরশুরাম উপজেলা কো-অর্ডিনেটর এমএ হাসান। দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের ট্রেনিং অফিসার মোঃ মনিরুজ্জামান ও ফিল্ড অফিসার খোদেজা বেগম।
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় জেন্ডার ও সেক্স, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, এসবের কারণ ও প্রতিকার এবং সমাজে নারীর অবদান নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, জামায়াতে ইসলামীর উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন মজুমদার,
উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল,বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল বারী,পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ইউসুফ আলী,ইসলামিক ফ্রন্টের ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, মা মাতঙ্গী দেবী মন্দির কমিটির সহ-সভাপতি স্বপন সাহা,নারী উদ্যোক্তা জোহরা আক্তার রুমা, চুমকি কর্মকারসহ বিভিন্ন প্লাটফর্মের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।