
বিশেষ প্রতিনিধি, Reporter।।
নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে সম-নাগরিকত্ব ও নাগরিক অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩মার্চ) দুপুরের দিকে ফেনী সদর উপজেলার হল রুমে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব-এর উদ্যোগে এ সেমিনারে নাগরিক অধিকার, সমতা ও বৈষম্য নিরসনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এডাব ফেনী শাখার সভাপতি আনোয়ারুল আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
এডাবের জেলা সদস্য সচিব জয়নাল আবেদীন রাসেলের সঞ্চালনায় শুরুতেই সেমিনারের মূল প্রতিপাদ্য তুলে ধরেন এডাবের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মো. ফোরকান।
বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শহীদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হিলাল উদ্দিন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া।
বক্তব্য রাখেন, ব্র্যাকের সমন্বয়ক ওমর ফারুক, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার,
ইমাম সমিতির ফেনী পৌর সভাপতি মাওলানা আমীর হোসেন, ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, যুব সংগঠনের প্রতিনিধি সাঈদুল করিম ভূঞা, এডাবের সাবেক জেলা সভাপতি রোকেয়া ইসলাম, খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি দিলু সরকার,
হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি সায়ান মাহমুদ, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি পৃত্তিরাজ, ক্যামেলীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেরাজ আক্তার ক্যামেলীয়া।
বক্তারা আরও বলেন, সম-নাগরিকত্ব প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বৈষম্যবিরোধী আইন কার্যকর প্রয়োগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে একটি সমতা-ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সেমিনারে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশের উন্নয়নকে টেকসই করতে হলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা জরুরি। সম-নাগরিকত্ব প্রতিষ্ঠাই পারে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ করতে।
সেমিনারে জেলার বিভিন্ন এনজিও কর্মকর্তা, সাংবাদিক, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।