
বিশেষ প্রতিনিধি, Starline Admin।।
শহর প্রতিনিধি :
হাজী সিরাজুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী শহরের রৌশন’স পার্টি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি থেকে তালিকাভুক্ত হতদরিদ্রদের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির। ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হক সোহেলের সভাপতিত্বে ও সদস্য এনামুল হক বাদশার সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহ আলম রিপন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক।