
বিশেষ প্রতিনিধি, Starline Admin।।
দাগনভূঞা প্রতিনিধি ঃ
দাগনভূঞা পৌর শাখা কর্তৃক ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০১ মার্চ (রবিবার) বিকাল ৪ টায় দাগনভূঞা বাজারে স্টার রেডিসন রেস্তোরাঁয় এই কর্মসূচি শুরু হয়ে ইফতারের মধ্যে দিয়ে শেষ হয়।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দাগনভূঞা পৌর সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে, পৌর সেক্রেটারি খাজা ওসমান ফারুকের সন্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য, কাজী নজরুল ইসলাম খাদেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আই, বি ডব্লিউ এফ এর ফেনী জেলা সভাপতি ও কুমিল্লা অঞ্চলের সেক্রেটারি মাওলানা মো: নিজাম উদ্দিন। দাগনভূঞা বাজার কমিটির সাবেক সেক্রেটারি, জসিম উদ্দিন লিটন, সাবেক দাগনভূঞা উপজেলা জামায়াত আমির নুর নবী দুলাল, সাবেক দাগনভূঞা পৌর প্যানেল মেয়র কামাল হোসেন, আতার্তুক সরকারি মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুর রহিম সহ সংঘঠনের সদস্যবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির আলোচনায় কাজী নজরুল ইসলাম খাদেম বলেন, ব্যবসায়ীদের নৈতিক চরিত্রের অধিকারী হয়ে সততার সহিত ইসলামের আলোকে ব্যাবসা বানিজ্যে করতে হবে। তিনি ব্যাবসায়ীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলেন, সুদ মুক্ত থেকে দ্বীনের আলোকে ন্যায় নৈতিকতা বজায় রেখে ব্যবসা বানিজ্য পরিচালনা করার আহবান জানান।
শেষে দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন সড়কের ও বিভিন্ন বিপনি বিতানের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
উল্লেখ্য আগামী এক বছর (২০২৬) এর পৌরসভার কার্যকরী পরিষদের পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে।