
বিশেষ প্রতিনিধি, Starline Admin।।
নিজস্ব প্রতিনিধি:
ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের দায়রা মামলা নং- ৬৫৪/২০২২ এর রায় ঘোষণা হয়েছে গতকাল মঙ্গলবার।
মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় অভিযোগ প্রামাণিত হওয়ায় বিচারক মোঃ সিরাজুদ্দৌলা কুতুবী এ মামলার দুই জন আসামি মোঃ মোয়াজ্জেম হোসেন (৬৫) ও জাহাঙ্গীর হোসেনকে (৪২) ছয় মাসের স্বশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে আদালত উল্লেখ করেন যে, আইন সবার জন্য সমান এবং অপরাধ প্রমাণিত হলে তার যথাযথ শাস্তি নিশ্চিত করাই বিচার বিভাগের দায়িত্ব। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুদৃঢ় করার বার্তা পুনর্ব্যক্ত হয়েছে। উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আসামি দ্বয় ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড পুর্ব ছাগলনাইয়া গ্রামের বাসিন্দ।