
বিশেষ প্রতিনিধি, Reporter।।
শহর প্রতিনিধি:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে শহরের মিজান রোডে অবস্থিত ফেনী ডায়াবেটিক সমিতির কার্যালয়ের প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের ট্রাঙ্ক রোড, জেল রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক। এ সময় উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, সেক্রেটারি আলাল উদ্দিন আলাল, সহ-সভাপতি শামিউল হক শাহীন ও আ.ন.ম আবদুর রহিম, কোষাধ্যক্ষ ওমর ফারুক ভূঁইয়া বেলাল, সহ-কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ এবং সাবেক এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন খান ও তাসলিম উদ্দিন। এ ছাড়া নির্বাহী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।