বিশেষ প্রতিনিধি, Reporter।।
শহর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
গতকাল শনিবার সকালে ফেনী শহরের দারুল ইসলাম মিলনায়তনে জামায়াতের শহর আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, স্বাধীনতার পর যারা ক্ষমতায় আসীন হয়েছিলেন তারা বাকশাল কায়েম করে গনতন্ত্রের টুঁটি চেপে ধরে ছিলেন। ৭৪ সালে কৃত্তিম দূর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব সংগঠিত না হলে এতদিনে বাংলাদেশ ভারতের একটি অঙ্গ রাজ্যে পরিনত হত।
জেলা সেক্রেটারী বলেন, ৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের পর জামায়াত অকুন্ঠ সমর্থন দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতকে শক্তিশালি করেছে। বেগম জিয়ার বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়ে সরকার গঠনে সহায়তা করেছে। এখনকার বিএনপি সেসব ইতিহাস ভুলে গেছে।