
বিশেষ প্রতিনিধি, Reporter।।
স্টাফ রিপোর্টার
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২০২৮ সেশনের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ফেনীর পাঁচজন আলেম গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।
কমিটির সভাপতি হয়েছেন পরশুরামের মুফতি মিজানুর রহমান সাঈদ। সহ সভাপতি হয়েছেন ছাগলনাইয়ার মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক। প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন সোনাগাজীর মাওলানা আবদুর রাজ্জাক। সহকারী কওমি মাদ্রাসাবিষয়ক সম্পাদক হয়েছেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী এবং কেন্দ্রীয় সদস্য হয়েছেন দাগনভূঞার মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন জাহাঙ্গীর।
গত ৮ অক্টোবর জাতীয় ওলামা সামিটে কমিটির প্রাথমিক ঘোষণা দেওয়া হয়। পরে গতকাল রোববার ঢাকার বিএমএ মিলনায়তনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি রেজাউল করীম আবরার।
ফেনীর পাঁচ আলেমের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় তাঁদের শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা আশা করছেন, নতুন দায়িত্বপ্রাপ্তরা দ্বীনি শিক্ষা, কওমি মাদ্রাসার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখবেন।